এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ ১৭ আগস্ট। তবে বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ১১ বোর্ডের অধীন ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা থাকলেও চট্টগ্রাম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরুর তারিখ পেছানো হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরী বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের পরিসংখানে জানা যায়, এবার মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। মোট ৯ হাজার ১৬৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৫৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। মোট ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। ৪ হাজার ৬৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ হাজার ৫৩৫টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।
আলীম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১ জন, শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন । মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি এবং মোট কেন্দ্র ৪৪৯টি।
কারিগরী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৮৩৪ এবং মোট কেন্দ্র ৬৭৪ টি।
এদিকে, ডেঙ্গুর প্রার্দুভাব মোকাবেলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৮ আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বৃহষ্পতিবার পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোন পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিতে হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে প্রতিবেদন দিতে হবে।
পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএম’র মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন পত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)।
পরীক্ষা সংশিষ্ট পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শক টিম,জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। মোট প্রতিষ্ঠান কমেছে ১২টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৯টি।
এবার এইচএসসি পরীক্ষায় সকল পরীক্ষার্থী (নিয়মিত,অনিয়মিত ও মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৩ সালের সংশোধিত পূণর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও সিলেবাস অনুযায়ী সকল বিষয়ে পুর্ণনম্বর ও পূর্ণসময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
এছাড়া, সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর হতে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ বৃহস্পতিবার তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । ব্যবহারিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর হতে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।
অন্যদিকে, কারিগরী শিক্ষাবোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর হতে শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






