এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশিত হয়েছে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।
সংশোধিত রুটিন অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। প্রথমদিন হবে বাংলা প্রথম পত্র। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
তত্ত্বীয় পরীক্ষা শেষে ৫ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। তা চলবে ১৩ মে পর্যন্ত।
রুটিনে যে নির্দেশনা দেয়া হয়েছে, প্রতিটি তত্ত্বীয় পরীক্ষায় ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী প্রশ্নের ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট ও লিখিত ৭০ নম্বরের জন্য আড়াই ঘণ্টা সময় বেধে দেয়া হয়েছে।
এছাড়া পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে।
নির্দেশনায় আরো হয়েছে – সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে কোনো ধরেনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে মোবাইল ফোন আনা নিষিদ্ধ।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







