ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২৩:০২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

এইডসে আক্রান্ত ২ রোহিঙ্গা নারী

চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:১৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। উখিয়ার শরণার্থী শিবির থেকে রোববার রাতে তাদের পাঠানো হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।

সরকারি হিসেবে বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ১৪৩ জনের মধ‌্যে এইচআইভি সংক্রমণের তথ‌্য পাওয়ার কথা এই বছরই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরমধ্যে ৬৫৮ জনের মৃ‌ত‌্যু ঘটে।

এইডস আক্রান্ত দুই নারীর সঙ্গে সাপের কামড় খাওয়া এক যুবককেও কুতুপালং শরণার্থী শিবির থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রথমদিকে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের বেশির ভাগের ছিল গুলি ও বোমার জখম। এখন নানা রোগে আক্রান্তরাও আসছেন। চিকিৎসা শেষে রোহিঙ্গাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়।