এই ঈদে আবারও বুলবুলি হয়ে আসছেন তটিনী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
আবারও বুলবুলি হয়ে আসছেন তটিনী
বুলবুলির কথা এতো সহজে ভুলে যাওয়ার কথা নয় নাটকের নিয়মিত দর্শকদের। যে বুলবুলি এতো কথা বলে যে, তাতে করে পদে পদে ঝামেলা ডেকে আনে। নিজের ঘর থেকে স্বামীর ঘরে গিয়েও তার এই বুলবুলি পাখির মতো বেশি কথা বলার অভ্যাস কমেনি। যার অতিকথনে অতিষ্ঠ হয়ে ওঠে শ্বশুরবাড়ির সব লোক।
সেই বুলবুলি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন ছোট পর্দার বড় তারকা হয়ে ওঠা তানজিম সাইয়ারা তটিনী। তার অভিনয়ে গত বছরের আলোচিত কাজের মধ্যে অন্যতম হয়ে আছে ‘বেশি বলে বুলবুলি’। এবার ঈদ উৎসবে ফের একই চরিত্রের নতুন অগ্রগতি নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।
টিম একই। ‘বেশি বলে বুলবুলি-২’ নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।
নির্মাতা জানান, ‘প্রথম পর্বে বুলবুলির বেশি কথায় অতিষ্ঠ হয়ে ছিলেন শ্বশুরবাড়ির লোকজন। এবার সেটি সম্প্রচারিত হয়ে পৌঁছাবে পাড়া-প্রতিবেশী হয়ে স্বামীর অফিস পর্যন্ত। যাতে তাদের সংসারে নেমে আসবে অনাকাঙ্ক্ষিত বিপদ। এবারের পর্বটিও বেশ উপভোগ্য হবে বলে আশা করছি।’
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে অন্যতম নাটক হিসেবে থাকছে ‘বেশি বলে বুলবুলি-২’। এটি মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে, ঈদ সপ্তাহের যে কোনও দিন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










