এই স্কুলে শোনা যায় শান্তির ধ্বনি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২৯ এএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার
পাকিস্তানের করাচিতে ছোট্টমণিদের জন্যে হিন্দু মন্দিরের ভেতরে গড়ে তোলা হয়েছে এক স্কুল! শান্তির শিক্ষা প্রচার করে এই স্কুল৷ নিঃশব্দে, প্রতিদিন৷ করাচির এই স্কুলে প্রতিদিন বাচ্চা পড়ুয়াদের দিন শুরু হয় ‘সালাম’ শুনে৷ আর তাদের শিক্ষিকার দিন শুরু হয় জয় শ্রী রাম ধ্বনিতে৷ এ এ এক অদ্ভুত সহাবস্থান হিন্দু-মুসলিমের৷ কোথাও কোনও বিরোধ নেই, দ্বেষ নেই, ঘৃণা নেই৷
পাকিস্তানের করাচির শেন্টি এলাকায় হিন্দু মন্দিরে বসে স্কুল৷ পড়ুয়ারা প্রত্যেকে হিন্দু৷ তবে শিক্ষিকা মুসলিম৷ হিজাব পড়ে তিনি প্রতিদিন স্কুলে আসেন তার হিন্দু ছাত্র-ছাত্রীদের পড়াতে৷ প্রতিদিন তিনি সালাম দেন, বিনিময়ে পান কচিকাঁচাদের কাছ থেকে জয় শ্রী রাম ধ্বনি৷
আনুম বেগম নামের এই শিক্ষিকা দক্ষিণ বন্দর শহরের বাস্তি গুরু এলাকায় একটি হিন্দু মন্দিরে স্কুল চালান৷ সংখ্যালঘু হিন্দুদের ছোট ছোট বাচ্চারা তাঁর জীবন৷ তাই তাদের মধ্যেই প্রতিদিন তিনি ঢেলে দেন শিক্ষা, প্রাণ৷ এলাকা জুড়ে ৮০-৯০ ঘর হিন্দু পরিবারের বাস৷ ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘরে জীবন কাটে তাদের৷ তবে তাদের সরলতাকে কেড়ে নিতে পারেনি দারিদ্র্য৷ তাই ধর্মের নামে বুজরুকির মলিনতাও বোঝেনা তারা৷ সেই বার্তা নিয়েই হিন্দু শিশুদের পড়িয়ে চলেছেন আনুম৷
প্রতিকূলতা আছে৷ মন্দির ভেঙে দেয়ার হুমকিও আছে, তবে নিজের জায়গায় অনড় আনুম৷ সব বাধা টপকে এগিয়ে চলেছেন তিনি৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, যাকেই বলা হয়, সেই চমকে যায়৷ এই মন্দিরের মধ্যে স্কুলঘরের কথা শুনে৷ আর আরও চমকে যায় আমি এখানে পড়াই শুনে৷ কিন্তু আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই৷ আর আমরা কোথাও যেতেও চাই না৷
মন্দির চত্বরে ক্লাসরুম, সেখানে পড়াচ্ছেন এক হিজাব পরিহিত নারী৷ এই ছবিতে অভ্যস্ত নয় দু’দেশের মানুষ৷ হানাহানি আর ধর্মের মোড়কে রাজনীতি করতে ব্যস্ত রাজনীতিকদের কাছে হয়ত এটা শিক্ষণীয়৷ তবে তারা শিখবেন কি? শিখলে হয়ত দু’দেশের মধ্যবিত্ত মানুষ আরেকটু নিরাপদ জীবন পেতেন৷
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



