ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১১:১৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা

একই কড়াইয়ে ১,৯৯৫ কেজি খিচুড়ি, বিশ্বরেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এক কড়াইয়েই এক হাজার ৯৯৫ কেজি খিচুড়ি রান্না করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছে ভারতের উত্তরাঞ্চল্লের হিমাচল পর্যটন বিভাগ। মকর সংক্রান্তি উপলক্ষ্যে গত ১৪ জানুয়ারি তারা এই আয়োজনটি করে। প্রায় ৫ ঘন্টার প্রচেষ্টায় খিচুড়ি রান্নার কাজটি সম্পন্ন হয়।

এ খিচুড়িযজ্ঞ রান্না করতে ৪০৫ কেজি চাল, ১৯০ কেজি ডাল, ৫৫ কেজি মশলা, ১ হাজার ১ শত লিটার পানির প্রয়োজন হয়েছে। কাজটি সম্পন্ন করেছেন পঁচিশ জন রাধুনীর একটি দল।

রাধুনী দলের প্রধান নন্দ লাল শর্মা জানান, এর মধ্যদিয়ে আগের রেকর্ডটি ভেঙ্গে তিনি বেশ খুশি। গিনেস বুকে আগের রেকর্ডটিতে একটি পাত্রে একসাথে ৯১৮.৮ কেজি খিচুড়ি রান্না করা হয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর পর্যবেক্ষক ঋষি নাথ জানান, একটি পাত্রে একসঙ্গে এক হাজার ৯৯৫ কেজি খিচুড়ি রান্না করে ইতিহাস করেছে হিমাচল পর্যটন বিভাগ। এটি একটি নতুন রেকর্ড।

এ বিষয়ে হিমাচল পর্যটন বিভাগের পরিচালক ইউনুস জানান, খিচুড়ি রান্না করা হয় বড় একটি পাত্রে। এটা আনা হয়েছিল হরিয়ানার জগ্রাদি এলাকা থেকে। পাত্রটির ব্যাস ৭ ফুট এবং উচ্চতা ৫.৫ ফুট। তবে, পাত্রটিতে এতো বিশাল পরিমাণে খিচুড়ি রান্না করতে কোনও সমস্যাই হয়নি বলেও জানান তিনি।

-জেডসি