একই দিনে মুক্তি পেলো ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’। ছবি: সংগৃহীত
দেশের প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। একটি লীসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’, অন্যটি মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। দুটি সিনেমাই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ সমাদৃত হয়েছে। এবার উৎসব ঘুরে মুক্তি পেল দেশের মাটিতে।
সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে কেন্দ্র করে ফেরেশতে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরও রয়েছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। এতে পিয়াস মজিদের লেখা ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। গানটির সুরও করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ হেজাজি (ফ্রান্স)।
ছবিটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। এ ছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। ছবিটি স্টার সিনেপেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনোমাস ও লায়নে।
অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। অন্যান্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম।
প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স সূত্রে জানা যায়, বাড়ির নাম শাহানা মুক্তি পেয়েছে ৯টি সিনেমা হলে। সেগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী) ও মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট (বগুড়া)।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











