একটি ছবি বদলে দিয়েছে মোথি’র জীবন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার
এই ছবি প্রকাশের পরই মোথিকে স্কুলে ভর্তি করানো হয়।
সোশ্যাল মিডিয়া মানুষের জীবন কী ভাবে বদলে দিতে পারে তা মোথি দিব্যার কাহিনি শুনলেই বোঝা যায়। কিছু দিন আগে ভারতের তেলেগু‘র একটি সংবাদপত্রে মোথি নামে ওই শিশুর একটি ছবি প্রকাশিত হয়।
ছবিতে দেখা যায়, একটি স্কুলের ক্লাসে উঁকি মারছে সে। ছবিটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তার পরেই ক্লাস রুমে পৌঁছে যায় মোথি, সৌজন্যে ওই ছবি।
হায়দারাবাদে গুডিমালকাপুরের দেবল ঝাম সিংহ গভর্নমেন্ট হাইস্কুল। এই স্কুলের কাছেই বাড়ি মোথি দিব্যার। ছবিতে দেখা যাচ্ছে, স্কুলের একটি ক্লাসের বাইরে খালি পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। ভিতরে তার বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করছে। মোথি অপেক্ষা করছে একটু খাবারের। কখন ক্লাসের ঘণ্টা পড়বে, আর ছাত্রছাত্রীদের মিড-ডে মিলের ভাগ পাবে সে-ও।
তেলুগু সংবাদপত্রে মোথির ছবিটি ছাপা হয়েছিল ‘আকালি চুপু’ ক্যাপশন দিয়ে। তেলুগু ওই দুই শব্দের বাংলা ‘ক্ষুধার্থ চাহনি’। সংবাদপত্রের সেই ছবি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিটি নজরে আসে এমভি ফাউন্ডেশনের ন্যাশনাল কনভেনর বেঙ্কট রেড্ডির। এমভি ফাউন্ডেশন শিশুকন্যাদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বেঙ্কট রেড্ডি ছবিটি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘কেন এই শিশুটি তার শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার পাবে না... এটা লজ্জার’।
এরপর তার সংগঠনের সদস্যরা মোথির সঙ্গে যোগাযোগ করে। তাকে ওই স্কুলেই ভর্তি করা হয়। মোথি এখন ওই স্কুলেরই ছাত্রী। ফলে পড়াশোনার পাশাপাশি সে এখন একবেলা মিড-ডে মিলের খাবারও পাবে। সেই ছবিও পোস্ট করা হয়েছে ফেসবুকে।
(আনন্দবাজার পত্রিকা অবলম্বনে)
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


