একদিনে আক্রান্ত প্রায় ৬ লাখ, কয়েক মাসের মধ্যে রেকর্ড মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন নির্বাচন নিয়ে মেতে রয়েছে গোটা বিশ্ব। সবার নজর হোয়াইট হাউসের দিকে। কে যাচ্ছেন বিশ্বের প্রভাবশালী সাদা বাড়িতে। তবে করোনাভাইরাস মহামারির প্রকোপ থামেনি। একদিনে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ এবং কয়েক মাসের মধ্যে একদিনে রেকর্ড ৯ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৩ জন। একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৭২১ জন। মৃত্যু হয়েছে এক কোটি ২৩ লাখ ৭৫৩ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৪৬ লাখ ৭০ হাজার ২১৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ৬৩ হাজার ৪১২ জন এবং মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৩৫৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৯০ হাজার ৯৪১ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৭০ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১৭ জন।
পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৩২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৬৭৪ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











