ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৩:৫৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

একদিনে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ৪০  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজকে পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জন ও সুস্থ হয়েছেন ৩০৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১২ জন।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২০ জন, নাগরপুর উপজেলায় ছয়জন, মির্জাপুর উপজেলায় ১১ জন, মধুপুর উপজেলায় দুজন, গোপালপুর উপজেলায় একজন রয়েছেন।

ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। শহর থেকে ছড়িয়ে পড়ছে গ্রামে। গত ২৪ ঘণ্টায় ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।