ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৮:২৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

একদিনে রামেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন রয়েছেন।

রোববার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।

এদিকে, ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০৪ জন।

বর্তমানে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ছয়জন, সিরাজগঞ্জের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩২ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৯ জনের। এ ছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।