একাদশ শ্রেণিতে ভর্তিতে ব্যর্থ ৫৫ হাজার শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার
একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী আবেদন করার পরও। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীরা নিজেদের ভুলের কারণেই ভর্তি হতে পারেনি। তবে আগামী সপ্তাহে আবারো ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। এদিকে পয়লা জুলাই থেকেই শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী। যার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে সাড়ে ১৩ লাখ। তিন ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে জুন মাসে। তবে আবেদন করলেও ভর্তির সুযোগ পায়নি প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ বলছে, আবেদনের নানা ত্রুটিতেই এসব শিক্ষার্থীরা ভর্তি হতে পারে নি।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-অর- রশিদ বলেন, অনেকে বার বার একই কলেজে আবেদন করেছে। অনেকে আবার কোড ভুল করেছ। এসব সমস্যার কারণেই এই সমস্যাটা হয়েছে।
তবে শিক্ষাবোর্ড জানিয়েছে এসব শিক্ষার্থীর জন্য আরেকবার আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। এজন্য কলেজগুলো থেকে আসন শূন্যের চাহিদাও নিচ্ছে বোর্ড।
আন্তঃশিক্ষাবোর্ডের অধ্যাপক জিয়াউল হক বলেন, এদের দুশ্চিন্তার কিছু নেই। আবেদন যারা করেছে তাদের জন্য ভর্তির সুযোগ দেয়া হবে। কলেজে পর্যাপ্ত আসন আছে।
এদিকে শিক্ষা বোর্ড বলছে, বারবার সতর্ক করলেও শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বর অনুযায়ী কলেজে আবেদন না করায় এ সংকট তৈরি হয়েছে। তাই আবেদনের এই সুযোগে সতর্কতার সাথে তাদের আবেদন করতে হবে। নইলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







