একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধের আবেদন শুরু ১০ আগস্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণির অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। তিন ধাপে নেওয়া হবে আবেদন। প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। সর্বশেষ তৃতীয় ধাপে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। পাঁচ দিন বিরতি দিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
সোমবার (৩১ জুলাই) কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্তকরণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
তিনি জানান, এবার আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা করা হয়েছে। ভর্তির কাজ শেষে আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
এর আগে দুপুর ১টায় জুম প্লাটফর্মে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালাসংক্রান্ত বৈঠক হয়। সেখানে গত বছরের নীতিমালা প্রায় অভিন্ন রেখে ভর্তি নীতিমালা-২০২৩ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আজ একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুমোদন হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। তিন ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২১ সেপ্টেম্বর। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। চলতি সপ্তাহের মধ্যে ভর্তি নীতিমালা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানান তিনি।
যেভাবে আবেদন করা যাবে
http://xiclassadmission.gov.bd/ ১০ আগস্ট এ সার্ভার ওপেন করা হবে। আবেদন করার আগে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। সেই ফি কোনো ব্যাংকে না গিয়েও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। তারপর পছন্দের কলেজ বাছাই করে অনলাইনে সাবমিট করতে হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

