ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৪:৪১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হবে। চলতি বছর একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু ঢাকা মহানগরের বেসরকারি কলেজগুলোর ইংরেজি মাধ্যম শাখায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে সর্বোচ্চ এ ফি নেয়া যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন প্রক্রিয়া শেষে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১২ লাখ ৯০ হাজারের মতো শিক্ষার্থী। আগামী ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এবার তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে আবেদন করেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী কলেজ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা থাকলে ভর্তির ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

ঢাকা মহানগরের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে ভর্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরের নন-এমপিও কিংবা আংশিক এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে ২ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।