একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার
একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী, নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু আজ রোববার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ডা. এপিএম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা করা হচ্ছিল পরিবারের পক্ষ থেকে।
রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। দুপুর দেড়টায় শিল্পকলা একাডেমিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
রাহিজা খানম ঝুনু ১৯৪৩ সালে ২১ জুন পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে রাহিজা খানম ঝুনু সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করেন। ১৯৬১ সালে তিনি বুলবুল ললিতকলা একাডেমী থেকে পাঁচ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হন এবং শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে স্বর্ণপদক লাভ করেন। ওই বছরই তিনি বাফার নৃত্যকলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
শিল্পী হিসেবে তিনি যতখানি সফল হয়েছেন তেমনি পারিবারিক জীবনেও সমানভাবে সফল। ১৯৬৬ সালে ময়মনসিংহের ভালুকার আমান উল্লাহ চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। নৃত্যচর্চায় অবদানের জন্য তিনি ১৯৬১ সালে বুলবুল ললিতকলা একাডেমীর শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে স্বর্ণপদক, ১৯৯০ সালে একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তার হাত ধরে দেশের খ্যাতিমান অনেক নৃত্যশিল্পী উঠে এসেছে। তার কন্যা ফারহানা চৌধুরী বেবিও একজন নৃত্যশিল্পী।
বাংলাদেশ টেলিভিশনের চালু হওয়া থেকে তিনি নিয়মিত শিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন।
একুশে পদকপ্রাপ্ত গুনী নৃত্য ব্যক্তিত্ব রাহিজা খানম ঝুনুর জীবন, জীবিকা ও নৃত্যশিল্পী থেকে নৃত্য গুরুমাতা হয়ে ওঠার গল্প নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন তরুণ প্রতিভাবান পরিচালক সাইদুর রহমান বাপ্পি। তথ্যচিত্রে তার ব্যাক্তিগত জীবন ও শিল্পীজীবনের নানা দিক তুলে ধরা হয়।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






