এক অসহায় মায়ের অধিকার রক্ষায় হাইকোর্টের নির্দেশ
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
আশ্রয়হীনা অসহায় এক মায়ের জীবন ও সম্পত্তির অধিকার নিশ্চিত করাসহ তাকে পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামী সাত দিনের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে (মহাপরিচালক) এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
আদালত বনানীর ১১নং রোডের এম ব্লকের ৭৮নং বাড়িটি যাতে কেউ হস্তান্তর করতে না পারে বা মর্টগেজ না দিতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এছাড়া রুল জারি করেছে আদালত। রুলে অসহায় সাফাত আরা সোবহানের জীবন ও সম্পত্তির অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং অসহায় মানুষদের জন্য আলাদা বিভাগ সৃষ্টির নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছে আদালত।
চার সপ্তাহের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান, পরিচালক (স্টেট), সমাজকল্যাণ বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃদ্ধাশ্রমে এক মায়ের আকুতি শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিটটি দায়ের করেন।
রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, সাফাত আরা সোবহানের বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৮ নম্বর স্বামীর বাড়িটি যাতে কেউ হস্তান্তর করতে বা মর্টগেজ দিতে না পারে সে ব্যাপারে কার্যকরি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আশ্রয়হীনা মা সাফাত আরা সোবহান ওরফে পারুল। তিনি সন্তানদের আগলে রেখেছিলেন। এখন তারা প্রতিষ্ঠিত চিকিৎসক ও উচ্চশিক্ষিত কর্মকর্তা। সাফাত আরা সোবহানের বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৮ নম্বরে স্বামীর সানড্রপ নামে আলিশান বাড়ি রয়েছে। আর উত্তরায় বাড়ি-গাড়িসহ দেড়শ’ কোটি টাকার সম্পত্তি ও সম্পদ আছে। অথচ তিনি এখন রাজধানীর ইন্দিরা রোডস্থ ২১/১ নম্বর নিবন্ধন নামক বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











