এক জুসেই ত্বক হবে উজ্জ্বল, কমবে চুল পড়া
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ত্বক ও চুল ভালো রাখতে কতজনই না নামিদামি সব প্রসাধনী ব্যবহার করেন। তবে আদৌ সেগুলো ত্বক বা চুলের জন্য ভালো কি না, তা হয়তো অনেকেরই জানা নেই। এ কারণে না জেনে কখনো বাজারের কোনো প্রসাধনী ব্যবহার না করাই ভালো।
তবে ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতে রাখতে ভরসা রাখতে পারেন এক সবজিতে। আর সেটি হলো বিটরুট। আশ্চর্যজনকভাবে বিটরুটের রস শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং ত্বক ও চুলের জন্যও ভালো।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ। যা ত্বকের ক্ষতি কমায় ও চুল পড়া রোধ করে।
বিটরুটের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে, যা ত্বকে ফ্রি র্যাডিকেলের কারণে হওয়া ক্ষতি কমাতে সাহায্য করে। এটি ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে বলিরেখা, গাঢ় দাগ ও বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণ দূর হয়।
বিটরুটের রসে থাকা বেটালাইন ত্বকে রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে। ফলে ত্বক আরও উজ্জ্বল হয়। একই সঙ্গে বিটরুটের রসে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরের প্রদাহ যেমন- ব্রণ, রোসেসিয়া ও অ্যাকজিমার মতো সমস্যা কমাতে সাহায্য করে।
জানলে আরও অবাক হবেন, বিটরুটের রস পান করার মাধ্যমে আপনি শরীর থেকে যাবতীয় ক্ষতিকর উপাদান বের করতে পারবেন।
এই রস প্রাকৃতিক ডিটক্সিফায়ার যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে ত্বক পরিষ্কার করে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।
এছাড়া বিটরুটের রসে থাকা আয়রন, ফোলেট ও ভিটামিন সি এর মতো পুষ্টি চুলের স্বাস্থ্য ভালো রাখে। এমনকি চুল পড়া রোধ করতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



