ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৯:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

এক মাসের মধ্যে এমপিওভুক্তির ঘোষণা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির বিষয়ে আবেদন যাচাই বাছাই প্রায় শেষ পর্যায়ে উল্লেখ করে বলেছেন, আশা করছি আগামী এক মাসের মধ্যে আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারবো।

আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘আনোদালনরত শিক্ষকরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। সেই বিবেচনায় আমরা চেষ্টা করছি যত দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তি করা যায়। আশা করছি আগামী এক মাসের মধ্যে আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারব।’

মন্ত্রী আরো বলেন, আগামী বাজেটে এই ঘোষণা বাস্তবায়নে অর্থ বরাদ্দ রাখা হবে।