এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২৪ মে ২০২৬ রবিবার
প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন।
ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কঠোর বিচার নিশ্চিত করা হবে।
শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, মিরপুরে নিষ্পাপ এক শিশুর নির্মম মৃত্যু সমাজের মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রমাণ। সরকার কোনোভাবেই শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না উল্লেখ করে তিনি জানান, রামিসা হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—নিশ্চিত করতে সরকার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে।
তিনি বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। একই সঙ্গে দেশের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবনের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, নজরুলের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে ঘোষণা করার সম্ভাবনা যাচাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও নজরুল এক অবিচ্ছেদ্য সত্তা; জাতীয় চেতনা ও জাতীয়তাবাদের প্রতীক হিসেবে কবির অবদান অনন্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বক্তব্য দেন কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুরসহ আরও অনেকে।
এর আগে ত্রিশালে চার কিলোমিটার দীর্ঘ ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খালপাড়ে একটি তালগাছের চারা রোপণও করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী জানান, জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পোশাক ও স্কুলব্যাগ বিতরণ শুরু হবে। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন খাল পুনঃখননের মাধ্যমে কৃষকদের সুবিধা নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি।
ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল, মোটরসাইকেল বহর ও গণপরিবহনে করে অনুষ্ঠানে যোগ দেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











