এক লাখ টাকার ঋণে দুই মাসের সুদ মওকুফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনা সঙ্কটের মধ্যে এক লাখ টাকা ঋণের সুদ মওকুফ করা হয়েছে। এর আগে এ সুদ দুই মাস স্থগিত ছিল। তবে এখন শুধু মাত্র ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণ (১ লাখ টাকা) আদায়ের সময় বিভিন্ন মাত্রায় মওকুফ করার নির্দেশ দিয়েছে সরকার। তবে ঋণ খেলাপীর ক্ষেত্রে এসব সুবিধা প্রযোজ্য হবে না বলে গত রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে বলা হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত কারও ঋণের স্থিতি এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকলে তাকে এপ্রিল ও মে মাসের জন্য কোনো সুদ দিতে হবে না। ঋণের স্থিতি এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হলে বার্ষিক ২ শতাংশ হারে এবং ১০ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ১ শতাংশ হারে সুদ মওকুফ হবে। তবে একজন গ্রাহকের মওকুফ করা সুদের পরিমাণ ১২ লাখ টাকার বেশি হতে পারবে না।
মওকুফ করা সুদের টাকা সরকার ভর্তুকি হিসেবে ব্যাংকগুলোকে দেবে। ঋণের সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ ধরে এ হিসাব করতে হবে। বাকি সুদ চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের জুনের মধ্যে কিস্তিতে গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে ব্যাংক। এক লাখ থেকে ১০ লাখ টাকা ঋণের ক্ষেত্রে সুদের ২ শতাংশ মওকুফ হওয়ায় বাকি ৭ শতাংশ গ্রাহককে পরিশোধ করতে হবে। আর ১০ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে সুদের ৮ শতাংশ পরিশোধ করতে হবে।
-জেডসি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল






