এক সপ্তাহের মধ্যে শপথ নিতে পারেন হাসিনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে হ্যাট্রিক প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রী চারবার দায়িত্ব পালন করতে যাচ্ছেন, যা রেকর্ড।
বিশ্বের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রধানমন্ত্রী হিসেবে চারবার ইন্দিরা গান্ধী দায়িত্ব পালণ করেন। চতুর্থ মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি প্রাণ হারান। এছাড়া বর্তমান সময়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল চতুর্থবারের মত সরবার পরিচালনা করছেন।
এদিকে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শেখ হাসিনা।
রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন কমিশন সূত্রে বেসরকারি ফলাফলের হিসাবে জানা গেছে, সর্বোচ্চ ২৬৬টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ।
দলীয় সূত্র বলছে, এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ চারবারের প্রধানমন্ত্রী।
মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা) দ্বিতীয় সর্বোচ্চ ২২টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে। রাজনৈতিক দলের প্রাপ্ত আসনের সংখ্যার বিচারে এটি দ্বিতীয় সর্বোচ্চ আসন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৯৬ সালে। ওই বছরের ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
২০০১ সালে মেয়াদ শেষে শান্তিপূর্ণভাবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয় বিএনপির কাছে। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। এ নির্বাচনের পর ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুলসংখ্যক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। যদিও আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ রয়েছে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











