ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৯:২০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

এখনও তলিয়ে আছে রাজধানীর কিছু এলাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার

এখনও তলিয়ে আছে রাজধানীর কিছু এলাকা

এখনও তলিয়ে আছে রাজধানীর কিছু এলাকা

গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। বৃষ্টির পানিতে আজ শুক্রবারও তলিয়ে আছে ঢাকার বেশ কিছু এলাকা। 

রাজধানীর বাসাবো, নিউমার্কেট, পল্লবী ও ভাষানটেকে এখনও জলাবদ্ধতা রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯৬ মিলিমিটার। আর দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে, ২৮৫ মিলিমিটার। 

অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত সারা দেশে এই বৃষ্টিপাত একই রকম থাকতে পারে। এরপর ধীরে ধীরে পরিমাণ কমে আসবে। তবে পুরোপুরি থেমে যাবে না।

এদিকে, জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুম খুলেছে দুই সিটি করপোরেশন। কোথাও জলাবদ্ধতা থাকলে হটলাইন নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছে দুই সিটি করপোরেশন।