ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:২৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

এখনো নিখোঁজ ৫২ রোহিঙ্গা, গ্রেপ্তার ২ দালাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

এখনো নিখোঁজ ৫২ রোহিঙ্গা, গ্রেপ্তার ২ দালাল

এখনো নিখোঁজ ৫২ রোহিঙ্গা, গ্রেপ্তার ২ দালাল

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনো ৫২ রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা গেছে। জীবিত উদ্ধার হয়েছে ৭১ জন। আটক করা হয়েছে দুই দালালকে।     

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হামিদুল ইসলাম এসব তথ্য জানান।

হামিদুল ইসলাম বলেন, 'ডুবে যাওয়া ট্রলারের বাকি ৫২ রোহিঙ্গাদের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে নিয়োজিত আছে।'

কোস্ট গার্ড জানায়, গতকাল সোমবার রাতে কাঠের ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়া এলাকা থেকে ছোট ছোট বোটে করে মোট ১৩৮ জন রোহিঙ্গা সমুদ্র পথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। পরবর্তীতে দালাল তাদের সবাইকে একটি ট্রলালে তুলে নেয়। এরপর ওই ট্রলারটি ভোর রাত ৪টার দিকে সেন্টমার্টিন থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে সমুদ্রের পানিতে থাকা পাথরের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রলারের তলা ফেটে পানি প্রবেশ করে ট্রলারটি ডুবে যায়।

পরে খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান সেন্টমার্টিন ও টেকনাফ থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে। এ সময় সাগরে ভাসমান অবস্থায় ৭১ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করা হয়। দুপুর পর্যন্ত ডুবন্ত ট্রলারটিকে উদ্ধার করে সেন্টমার্টিনে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া জীবিত রোহিঙ্গাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মৃত ১৫ জনের মধ্যে ১২ জন নারী ও তিনজন শিশু রয়েছে। মৃতদের যথাযথ নিয়ামানুযায়ী টেকনাফে তাদের স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। উদ্ধার অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, শ্যামল বাংলা ও ছোট বড় বেশ কয়েকটি বোট নিয়োজিত রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, ডুবে যাওয়া ট্রলারের সবাই রোহিঙ্গা এবং তারা নুর আলম ও সৈয়দ আলম নামের দুই জন দালালের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। দুর্ঘটনার সময় তারাও ট্রলারে অবস্থান করছিল। ট্রলারে থাকা ওই দুজন দালাকে গ্রেপ্তার করা হয়েছে।