‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছিল সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের হাজারো প্রশ্ন আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গুঞ্জনকেই বাস্তবে রূপ দিলেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফার রহমানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে রাফসান সাবাবকে। জেফারের ছোট ছোট যত্নও যে তার কাছে কতটা অর্থবহ, তা ফুটে উঠেছে রাফসানের কথায়।
তিনি বলেন, ‘সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। তার যখন ইচ্ছে হয়, সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি।’
জেফারের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাফসান আরও বলেন, ‘উনি একজন সংগীতশিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন, তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সো আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্স।’
সংসার জীবনের এই নতুন শুরু রাফসানের পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছে। জেফারকে নিজের অনুপ্রেরণার উৎস দাবি করে এই উপস্থাপক বলেন, ‘খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সো এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।’
উল্লেখ্য, জেফার রহমান দেশের প্রথম ইউটিউব ভিত্তিক সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর প্লেব্যাকেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, রাফসান সাবাব তার সাবলীল উপস্থাপনা দিয়ে জয় করেছেন দর্শকহৃদয়। এই দুই তারকার এক হওয়াকে সাধুবাদ জানাচ্ছেন তাদের ভক্ত-অনুরাগীরা।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন









