এখন থেকে এনআইডি পাবে যুক্তরাজ্যে প্রবাসীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
এখন থেকে এনআইডি পাবে যুক্তরাজ্যে প্রবাসীরা
এখন থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের পর তৃতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে এ সংশ্লিষ্ট কার্যক্রম উদ্বোধন করলো নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
কনফারেন্সে সিইসি বলেন, ‘আপনারা আবেদন করবেন অনলাইনে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সম্পন্ন করে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেব। ছবি তুলে নিয়ে যাওয়া হবে, বায়োমেট্রিক হবে। উন্নততম প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। ভোটার হিসেবে আপনারা নিবন্ধিত হবেন।’
কেএম নূরুল হুদা আরও বলেন, ‘পরবর্তীতে যুক্তরাজ্যে থেকে কীভাবে বাংলাদেশে ভোট দিতে পারবেন- সে ব্যবস্থা করা হবে।’
যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করার দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস ও নির্বাচন কমিশনের লাইভ কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিকে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











