এডিবির সেক্টর ও থিমের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
ফাতিমা ইয়াসমিন। ছবি: সংগৃহীত
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে সেক্টর ও থিমের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার এডিবির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ফাতিমা ইয়াসমিন আগস্টের শেষ দিকে এডিবিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এডিবি জানায়, ফাতিমা ইয়াসমিন সংস্থাটির নতুন অপারেটিং মডেলের আওতায় নবগঠিত সেক্টর গ্রুপ এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারি খাত ও রাজস্ব নীতি সংস্কার এবং সরকার ও আন্তর্জাতিক সংস্থায় বাণিজ্য ও দারিদ্র্য বিমোচনসহ তার ৩২ বছরেরও বেশি বিস্তৃত উন্নয়নের অভিজ্ঞতা রয়েছে।
ফাতিমা ইয়াসমিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটিতে হুবার্ট হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের অধীনে পাবলিক পলিসি অ্যান্ড হিউম্যান রাইটসে ফেলোশিপ পেয়েছিলেন।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











