ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:২৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

এডিস মশা নিয়ন্ত্রণে মাঠে নামছে ৫০ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

রাজধানীতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্য মাঠে নামছে। আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে ‘ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

প্রধান অতিথির বক্তৃতায় ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপির সব ইউনিটকে একসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে বলা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে।’

তিনি আরও বলেন, ‘আজ সকাল ৭টা থেকে সব জায়গায় এই কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপির ৫০ হাজার সদস্যকে এতে অংশ নিতে বলা হয়েছে।’

সরকার ও স্বাস্থ্যবিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, সবাইকে সচেতন হতে হবে এবং নিজের আঙিনাও পরিষ্কার রাখতে হবে।

বক্তব্যে রাজারবাগ পুলিশ লাইনস এলাকায়ও এডিস মশার লার্ভা পাওয়ার তথ্য জানান ডিএমপি কমিশনার।