এনআরসি-সিএএ-র প্রতিবাদে মিছিলে অপর্ণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ এএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বৃহস্পতিবার প্রতিবাদী মিছিলে অংশ নিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন।
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে এবার পথে নামলেন বিশিষ্টজনেরাও। রাজনৈতিক দলের পতাকা-ব্যানার ছাড়াই বহু মানুষ তাদের সঙ্গে পা মিলিয়েছেন। বৃহস্পতিবারের ওই মিছিলের প্রথম সারিতেই ছিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনসহ অনেকে। রয়েছে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। ট্রেন-বাসে ভাঙচুর থেকে শুরু করে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। হিংসার পথ থেকে সরে এসে পথে নেমে প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিন দিন ধরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করেন মমতা। বহু মানুষ সেই মিছিলে অংশ নেন। এবার পথে নামলেন বিশিষ্টজনেরাও।
‘সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, দেশে জাতীয় নাগরিক পঞ্জি করা যাবে না’—স্লোগান উঠছে এ মিছিল থেকে।
এ সময় অপর্ণা সেন বলেন, ‘সারা দেশের মানুষ এই আইন মানছে না। ধর্মনিরপেক্ষতা মানুষকে আঠার মতো জুড়ে রেখেছে। যত দিন না এই আইন বাতিল হবে এই আন্দোলন চলবে।’
কৌশিক সেন কেন্দ্রীয় সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে বলেন, ‘দেশে ফ্যাসিস্ট সরকার চলছে। আমার তো মনে হয় লম্বা লড়াই চলবে। এতো ফ্যাসিস্ট সরকার, তাই খুব তাড়াতাড়ি লড়াই শেষ হবে না।’
পথে নেমেছেন অভিনেতা ঋদ্ধি সেনও। তিনি বলেন, ‘দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। যারা এই আইন মানছেন না, তারা প্রতিবাদ করছেন। এই লড়াই চলবে।’
বৃহস্পতিবার দুপুরে কলকাতার মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হয় মিছিল।
প্রতিবাদ মিছিল কেন করতে দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছেন অপর্ণা সেন। তিনি বলেন, ‘আমাদের কেন আন্দোলন করতে দেওয়া হবে না? কেন ১৪৪ ধারা জারি করা হয়েছে? আন্দোলন চলবে।’
এ সময় দিল্লিতে বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করারও তীব্র নিন্দা করেন অপর্ণা সেন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











