এনটিআরসিএ নিবন্ধনধারীদের সুখবর জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
শিগগিরই সিলেটে শিক্ষক-সংকট দূর হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশের তুলনায় সিলেটে শিক্ষক-সংকট সবচেয়ে বেশি। এই জন্য এনটিআরসির (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করছি- নিয়োগ প্রক্রিয়া শুরুর পর তা আর থাকবে না।
রবিবার দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভাগের ২৮টি উপজেলার ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ‘মিড ডে মিল’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে এই পর্যন্ত ৬২২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হয়েছে। তার মধ্যে সিলেট জেলায় ২৬২টি; সুনামগঞ্জে ৬৮টি; মৌলভীবাজার জেলায় ১১৬টি ও হবিগঞ্জ জেলায় ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর ফলে দুই লাখ ৭০ হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে পুষ্টির যেন অভাব না হয়। তারা যেন সারাদিন বিদ্যালয়ে অভুক্ত না থাকে; সেই চিন্তা থেকে মিড ডে মিল চালু করা হয়েছে।
দীপু মনি বলেন, শিক্ষার মানোন্নয়ন করার ক্ষেত্রে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার স্থান ও রান্না পরিবেশন করার জন্য জনবলের ব্যবস্থা করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ; কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সাবেক এমপি সৈয়দা জেবুননেসা হক।
উদ্বোধন হওয়া ১৪টি বিদ্যালয়ের মধ্যে সিলেটের ২টি; মৌলভীবাজারের ৩টি; হবিগঞ্জের ৪টি ও সুনামগঞ্জের ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




