এনপিআর বৈঠকে যাবো না, ওরা সরকার ভেঙে দিলে দিক: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (এনপিআর) নিয়ে কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে যোগ দেবেন না বলে হুঙ্কার দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ১৭ তারিখ এনপিআর নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। ওরা সরকার ভেঙে দিলে দিক, আমি ওই বৈঠকে যোগ দেব না।
বুধবার (১৫ জানুয়ারি) কলকাতার রানি রাসমনিতে তৃণমূল ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্যকালে এই ঘোষণা দেন মমতা। খবর জিনিউজের
এনপিআর ইস্যুতে ভেতরে ভেতরে বিজেপি সরকারের সাথে সিপিএম হাত মিলিয়েছে বলে অভিযোগ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের জনশক্তিতে নরেন্দ্র মোদির বিজ্ঞাপন কী করে গেল? এনআরসি ইস্যুতে আপনারা কবে আন্দোলন করলেন? আপনারা কোন পথে আছেন, এটি আপনাদের প্রমাণ করতে হবে। নয়তো জনগণের কাছে ক্ষমা চান।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আসাম, ত্রিপুরাসহ ভারতজুড়ে জাতীয় নাগরিকপঞ্জিকরণ হবে বলে ঘোষণা দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।
সেই সময় অমিত শাহ জানিয়েছিলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে।এরপরই এনআরসিকে ধর্ম ও বর্ণবৈষম্যমূলক বলে আখ্যা দিয়ে রাস্তায় নামে ভারতের জনতা।
সেই সময় থেকেই বিজেপি সরকারের এই এনআরসি আইনের বিরোধীপক্ষে অবস্থান নিয়ে আসছেন মমতা।তবে ভারতীয়দের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভকে কানে না তুলে গত ১০ জানুয়ারি বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনটি কার্যকর করেছে মোদি সরকার।
এরপর ভারতজুড়ে জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ বিষয়ে মতামত ও দিকনিদের্শনা দিতে বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার।এবার এনআরসি ইস্যুর মতো এনপিআর বিষয়েও কোনো বৈঠকে যাবেন না জানিয়ে সরকারের সরাসরি বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-জেডসি
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











