ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:০৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এবছর একুশে পদক পাচ্ছেন ২১ গুণী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক ২০১৯। এর মধ্যে দুইজন পাচ্ছেন মরণোত্তর পুরস্কার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৪টায় পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা আন্দোলনে মরহুম অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম একুশে পদক ২০১৯ পেয়েছেন।

শিল্পকলায় সংগীত বিভাগে একুশে পদক পেয়েছেন তিনজন। তারা হলেন সুবীর নন্দী, মরহুম আজম খান (মরণোত্তর) ও খায়রুল আনাম শাকিল।

শিল্পকলায় অভিনয় বিভাগে তিনজন একুশে পদক পেয়েছেন। তারা হলেন, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী।এছাড়াও শিল্পকলায় আলোকচিত্র বিভাগে সাইদা খানম ও চারুকলা বিভাগে জামাল উদ্দিন আহমেদ একুশে পদক পেয়েছেন।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক এবং শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়–য়া একুশে পদক পেয়েছেন।

ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন ছয়জন। তারা হলেন, রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আয়োয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।