ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৩:৩৪:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

এবার আফগান নারীদের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানে তালেবান সরকারের পক্ষে আত্নীয় পুরুষ সঙ্গি ছাড়া নারীদের বিমান ভ্রমণ বন্ধ করতে এয়ারলাইনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিমান পরিবহন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এদিকে সর্বশেষ এই নিষেধাজ্ঞার আগে গত বুধবার তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

আফগানিস্তানের আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারের দুজন কর্মকর্তা রোববার জানান, তারা যেন একা ভ্রমণকারী নারীর বিমানে ওঠা বন্ধ করে দেয় সে নির্দেশ দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা আরো জানান, তালেবান প্রতিনিধি, এই দুটি এয়ারলাইন এবং বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত আগস্টে ক্ষমতায় ফেরার পর তালেবান নারী ইস্যুতে প্রথমে কিছুটা নমনীয় ভাব দেখালেও ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের নিষেধজ্ঞা আরোপ করতে শুরু করে।