এবার ইন্টারনেটে ‘সাইবার করোনাভাইরাসের’ প্রকোপ!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস বিশ্ব-মহামারিতে পরিণত হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেটভিত্তিক জালিয়াতি বাড়ছে পরিণামে দুনিয়াজুড়ে ‘সাইবার করোনাভাইরাসের’ প্রাদুর্ভাব দেখা দিতে পারে।কম্পিউটার ভাইরাস প্রতিরোধী সফটওয়ার নির্মাতা এবং সাইবারনিরাপত্তা বিষয়ক রাশিয়ার প্রতিষ্ঠান ক্যাস্পারেস্কি ল্যাবসহ কয়েকটি সংস্থা এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ইন্টারনেটভিত্তিক দুষ্টচক্র এবং হ্যাকারগোষ্ঠী বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে অপতৎপরতা শুরু করেছে। এরমধ্যে অন্যতম হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’এর নামে ভাইরাসযুক্ত ভুয়া ইমেইল পাঠানো। এই ইমেইলে ক্লিক করলে বা খোলা হলে ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস ঢুকবে। বা কোনও ভুয়া সাইটে নিয়ে যাবে। পরিণামে ব্যবহারকারীর কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হবে। এভাবে তথ্য হাতিয়ে নেয়াকে কম্পিউটার অপরাধ জগতে ফিশিং বলা হয়।
এছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তা দেয়ার নামেও ভুয়া ইমেইল পাঠানো হতে পারে। এ সব ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ ভুয়া পরিচয়।
ক্যাস্পারেস্কির ওয়েব সংক্রান্ত বিশ্লেষণ বিভাগের প্রধান কোন্সতানতিন ইগন্যাটিভ বলেন, করোনাভাইরাস নিয়ে ভুয়া বার্তা বা ইমেইল পাঠানোর হার বিশ্বব্যাপী বেড়েছে। প্রতিদিন যে কোনও মুহূর্তে এরকম বার্তা কয়েক হাজার পাঠানো হচ্ছে বলে ধারণা করেন তিনি।
জালিয়াতির শিকার না হওয়ার পথ বাতলে দিতে যেয়ে বিশেষজ্ঞদের অনেকেই নিরাপত্তা বিষয়ক প্রোগ্রাম ব্যবহার করা বা অ্যান্টি ভাইরাস চালু রাখার পরামর্শ দিয়েছেন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






