ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৩:৩৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

এবার ঈদে লম্বা ছুটি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবার পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ঈদে সরকারি ছুটি তিন দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবস এবার ঈদের ছুটি বাড়াবে। তবে মাঝের একদিন বাদ দিলে ছুটি গিয়ে দাঁড়াবে ৮ দিনে।

ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী যদি ৩ এপ্রিল থেকে রমজান শুরু হয় তাহলে রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। এমন অবস্থায় ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। পরদিন শনিবার ৩০ এপ্রিল। এরপর শ্রমিক দিবসের সরকারি ছুটি ১ মে রবিবার। সোমবার, মঙ্গলবার ও বুধবার ঈদের ছুটি মিলে মোট ৬ দিন। আর কেউ যদি ‘৫ মে’ বৃহস্পতিবার ছুটি নিতে পারেন তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিন।এর আগেও ছুটি নিয়ে এমন ঘটনা ঘটেছে দেশে।

এরই মধ্যে অনেকে ঈদে বাড়ি ফেরার টিকিট বা বিকল্প ব্যবস্থাও করে রাখছেন। অপরদিকে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সে ব্যাপারেও প্রশাসন থেকে শুরু করে সবপর্যায়ে আগাম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেন সে জন্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।

এবার ঈদের ছুটি আগে শুরু হওয়ায় ঘরমুখো মানুষকে ঝামেলা মুক্তভাবে গন্তব্যে ফেরানোর আশা প্রকাশ করছেন পরিবহণ সংশ্লিষ্টরা। তারা আশা করেন, এবার আগে থেকেই ঈদের ছুটি শুরু হতে যাওয়ায় যাত্রীদের তেমন একটা ঝামেলা পোহাতে হবে না।