এবার উয়েফা সুপার কাপে নারী রেফারি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার
রেফারি স্তেফানি ফ্রাপার্ত।
ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আয়োজিত ছেলেদের কোনও বড় প্রতিযোগিতার ম্যাচ এবারই প্রথম পরিচালনা করবেন একজন নারী রেফারি। নাম স্তেফানি ফ্রাপার্ত।
তুরস্কের ইস্তাম্বুলে আগামী ১৪ আগস্ট উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী চেলসি ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী লিভারপুল। ওই ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন ৩৫ বছর বয়সী ফ্রান্সের এই নারী।
শুধু তাই নয়! সুপার কাপের ওই ম্যাচে লাইন্সম্যান হিসেবেও থাকছেন দু’জন নারী। তারা হলেন- ফ্রাপার্তের স্বদেশী মানুয়েলা নিকোলোসি ও আয়ারল্যান্ডের মিশেল ও’নিল।
এর আগে গত মাসে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন স্তেফানি ফ্রাপার্ত।
এছাড়া, গেল মৌসুমের ফরাসি লিগ ওয়ানে প্রথম নারী রেফারি হিসেবে আমিয়েঁ-স্ত্রাসবার্গ ম্যাচের দায়িত্বে ছিলেন ফরাসি এই রেফারি।
এদিকে, বড় টুর্নামেন্টে নারী রেফারি নিয়োগকে নয়া সম্ভাবনা হিসেবে দেখছেন উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দ্রার সেফরিন। তার বিশ্বাস, উয়েফা সুপার কাপে এই নারী রেফারি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
নারীদের টুর্নামেন্টে এর আগেও রেফারি হিসেবে সবার সুনাম কুড়িয়েছেন স্তেফানি। সেজন্যই হয়ত তার ওপর এত বড় আস্থা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




