এবার করোনায় আক্রান্ত সাফারি পার্কের ৮ গরিলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
এবার কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো সাফারি পার্কে অন্তত: ৮টি গরিলার দেহে। বন্দী অবস্থায় থাকা এপ বা বানর-জাতীয় এসব প্রাণীর মধ্যে এই প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণের কথা জানা গেল।
তবে এর আগে গরিলা ছাড়াও বিড়াল ও কুকুরসহ অন্য কিছু প্রাণীর মধ্যেও করোনাভাইরাস সংক্রমণ হতে দেখা গেছে।
পার্ক কর্তৃপক্ষ বলছে- কয়েকটি গরিলার ক্ষেত্রে কাশিসহ কিছু উপসর্গ দেখা গেছে- তবে তাদের কেউই গুরুতর অসুস্থ হয়নি।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, মানুষ ও এপ বা বানর জাতীয় প্রাণীর মধ্যে বহু মিল আছে। সে কারণে করোনাভাইরাস গরিলার মতো বিপন্ন প্রজাতির এপদের জন হুমকি হয়ে উঠতে পারে বলে এর আগেই বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
স্যান ডিয়োগোর সাফারি পার্কটিতে এ পর্যন্ত একটি গরিলা টেস্টের পর নিশ্চিতভাবে করোনাভাইরাস পজিটিভ বলে চিহ্নিত হয়েছে, তবে আটটি গরিলাই এ ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে অনুমান করছে কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে যে, গরিলাগুলোর দেখাশোনা করেন এমন কোন সাফারি পার্কের কর্মী থেকেই এরা সংক্রমিত হয়েছে।
এক বিবৃতিতে সাফারি পার্কটির নির্বাহী পরিচালক লিসা পিটারসন বলেন, “কারো কারো কফ জমে গেছে এবং কাশি হচ্ছে- এ ছাড়া গরিলারা ভালোই আছে।”
“তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তারা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। আমরা আশা করছি যে তারা পুরোপুরি সেরে উঠবে।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের শুরু থেকেই করোনাভাইরাস মহামারির কারণে সাফারি পার্কটি বন্ধ রয়েছে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











