ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৬:৫৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

এবার করোনার টিকা নিলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

এবার করোনার টিকা নিলেন কমলা হ্যারিস

এবার করোনার টিকা নিলেন কমলা হ্যারিস

এবার করোনার সংক্রমণ রোধে টিকা নিলেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) টিকার প্রথম ডোজটি নেন তিনি। তার টিকা গ্রহণের এ দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। তার আগে টিকা নেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

টিকা নেওয়ার পর কমলা হ্যারিস জানান, এটি সহজ, দ্রুত ও তুলনামূলকভাবে ব্যথামুক্ত ছিল। সেইসঙ্গে তিনি ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী, বিজ্ঞানী এবং গবেষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে, কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও এদিন টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর আগে গত ২২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাভিত্তিক অঙ্গরাজ্যে তিনি এই টিকা নেন।

এর আগে গত ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়। তখন প্রথম ব্যক্তি হিসেবে এ টিকা নেন ৯০ বছরের বৃদ্ধা মার্গারেট কিনান।