ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:৫৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

এবার কর্মসূচি দিলো সাংবাদিকদের দুই সংগঠন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে সাংবাদিকসহ শিক্ষার্থীর মৃত্যু ও সারাদেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।


শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, চলমান কোটা আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও সারাদেশে অন্যায়ভাবে গণগ্রেপ্তারের প্রতিবাদে ডিইউজে ও বিএফইউজে শনিবার (৩ আগস্ট) ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়েছে।