ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৮:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

এবার গুগল মিটে এলো নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুগল মিট নিয়ে এসেছে নতুন ফিচার। এখন থেকে গুগল মিটের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে ভিজুয়াল ইফেক্টস। গুগল মিটের নতুন সেটিংস প্যানেলের মাধ্যমে নতুন অ্যাপল ভিজুয়াল ইফেক্টস থাকবে আগের তিনটি ডটের মতো। এটি খুললে দেখা যাবে দুটি ব্লার ইনটেনসিটি। এর মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটিক, কাস্টম এবং অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। কল করার আগে নিজের পছন্দ মতো ইফেক্টসের ভিজুয়াল সেট করে, সেটা দেখেও নেওয়া যাবে। গুগল মিটের এ ভিজুয়াল ইফেক্টসের ব্যবহারের ফলে ভিডিও কল আরও আকর্ষণীয় হয়ে উঠবে। গুগল মিটে এতদিন নিজেদের পছন্দমতো ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যেত। নতুন এই ভিজুয়াল ইফেক্টসের মাধ্যমে এবার ব্যাকগ্রাউন্ডের দৃশ্য অস্পষ্ট করা যাবে। এর ফলে নিজেদের পছন্দমতো ইফেক্টসের ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের দৃশ্য নিজেদের মতো করে বদলে দেওয়া যাবে।