এবার ডেঙ্গু ঠেকাতে কর্মকর্তাদের ৭ নির্দেশনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১ জুন ২০২০ সোমবার
এবার ডেঙ্গু ঠেকাতে কর্মকর্তাদের ৭ নির্দেশনা
এবার করোনাভাইরাস মহামারির মধ্যেই ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিব এবং এর অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়, গত বছরের মতো এ বছরও ঢাকা শহরসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
ওই নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধের জন্য এখন থেকে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নির্দেশনাগুলো হলো-
১) অফিস কক্ষ, ওয়াশরুম, অপ্রয়োজনীয় কাগজপত্র, পরিত্যক্ত বোতল, টায়ার-টিউব, ডাবের খোসা, অফিসের আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২) আঙিনা, ওয়াশরুম, বাসস্থানসহ এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।
৩) ফুলের টব, বাসস্থানের ছাদ বাগানসহ পানি জমে থাকে এমন সব পাত্র অপসারণ বা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
৪) ডেঙ্গু প্রতিরোধে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত উপায়গুলো প্রয়োগ করতে হবে।
৫) গৃহীত কার্যক্রম সম্পর্কে এই মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
৬) ডেঙ্গু প্রতিরোধের জন্য ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
৭) এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যে ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে যেন আবার ডেঙ্গুর প্রার্দুভাব বাড়তে না পারে, সে বিষয়ে উচ্চ আদালত থেকে সিটি করপোরেশনগুলোকে সতর্ক করা হয়।
এরপর গত ২৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার আবাসস্থল পরিচ্ছন্ন রাখার কার্যক্রম তদারকিতে উপসচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের নিয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করতে কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি পাঠায়।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







