ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

এবার দুবাই থেকে পেঁয়াজ আনছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রথম চালানের ৫৮ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, দুবাইয়ের প্রতিষ্ঠান গোল্ডেন উইংস জেনারেল লিমিটেড থেকে দেশি প্রতিষ্ঠান সাহাঞ্জীব লিমিটেডের মাধ্যমে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে প্রথম চালান গ্রহণ করবে টিসিবি।

এদিকে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে জানান, ভারত থেকে আগে আমদানি করা পেঁয়াজ ইতোমধ্যে গুদামে এসে পৌঁছেছে। এবার দুবাই থেকে প্রথম চালান আসছে।