এবার নতুন চমক নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ১৮ মে ২০২২ বুধবার
প্রতীকী ছবি
এবার নতুন চমক নিয়ে এলো হোয়াটসঅ্যাপ! হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি অভিনব বৈশিষ্ট্য আনতে চলেছেন। কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য যদি কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান, তবে সেই গ্রুপের মধ্যে কোনও রকম বার্তা আসবে না।
গ্রুপে উপস্থিত বাকি সদস্যরাও জানতে পারবেন না, কে গ্রুপ ছেড়ে বেরিয়েছেন। শুধু মাত্র সেই গ্রুপের অ্যাডমিন এই বিষয়ে অবগত হবেন।
হোয়াটসঅ্যাপে অনেকেই একাধিক গ্রুপের সদস্য। কখনও কখনও অনিচ্ছা সত্ত্বেও থাকতে বাধ্য হন অনেকে। গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলে তার নোটফিকেশন সকলেই দেখতে পান। শুধু পরিবারের সদস্যরাই নয়, কর্মক্ষেত্র বা বন্ধুমহলেও এই রকম কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখান থেকে বেরিয়ে গেলে বাকি সদস্যদের চোখে পড়ে।
এর ফলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং নির্দিষ্ট মহলে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা করেই সকলের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই বদল আনেন। আপাতত ‘হোয়াটসঅ্যাপ ডেস্কটপ’-এ বিটা সংস্করণে এই বদল লক্ষ করা যাবে।
হোয়াটসঅ্যাপ বিটা ট্র্যাকারের ডব্লিউএবিটাইনফো থেকে একটি স্ক্রিনশট প্রকাশ্যে আসে। এখানে দেখা যায়, গ্রুপ থেকে বেরনোর সময় একটি ‘নোটিফিকেশন’ দেখা যাবে, যেখানে লেখা রয়েছে, যে সদস্য গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান। তবে ওই ‘নোটিফিকেশন’ শুধু মাত্র তিনি এবং ওই গ্রুপের অ্যাডমিন ছাড়া অন্য কোনও সদস্য দেখতে পাবেন না।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের সবক’টি সংস্করণ মেসেজের প্রতিক্রিয়ায় ‘ইমোজি রিঅ্যাকশন’ দেওয়ার ব্যবস্থা চালু করেছে মেটা কর্তৃপক্ষ। নির্দিষ্ট মেসেজকে বেশ কিছুক্ষণ ছুঁয়ে থাকলেই পর্দায় ভেসে উঠবে ইমোজির বিকল্প। জুড়ে দেওয়া যাবে হাসি, দুঃখ, ভালবাসা ও বিস্ময়ের মতো অনুভূতি সূচক হরেক রকমের ইমোজি। জনতার চাহিদার সঙ্গে তাল মেলাতেই এই বদলগুলি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এনেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন


