এবার নরসিংদীতে তরুণীকে পুড়িয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ধরনের ঘটনা ঘটল নরসিংদীতে। সেখানে ফুলন রানী বর্মণ নামে এক তরুণীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তার শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। দগ্ধ ফুলন বর্মণ বীরপুর মহল্লার যুগেন্দ্র বর্মণের মেয়ে। তিনি নরসিংদীর উদয়ন কলেজ গত বছর এইচএসসিতে উত্তীর্ণ হয়ে কোথাও ভর্তি হননি।
এই ঘটনায় সজীব রায় নামে এক যুবককে শুক্রবার সকালে নরসিংদীর রায়পুরা থেকে আটক করেছে পুলিশ। কলেজছাত্রীর গায়ে আগুন দেয়ার ঘটনার সঙ্গে ওই যুবকের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দগ্ধ কলেজছাত্রীর পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের একটি দোকান থেকে মোবাইল রিচার্জ শেষে বাসায় ফিরছিল ফুলন। হঠাৎ অজ্ঞাতনামা দুজন দুর্বৃত্ত তার হাত মুখ চেপে ধরে। শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফুলনের চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
খবর পেয়ে পুলিশ সুপার মিরাজ উদ্দিন, ওসি সৈয়দুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে এসপি সাংবাদিকদের বলেন, পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে এবং জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক দ্রুতই আইনের আওতায় আনা হবে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



