এবার নির্বাচনী প্রচারণায় শমী কায়সার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
টিভি পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছিলেন অভিনেত্রী শমী কায়সার। কিন্তু এখন আর অভিনয়ে নেই তিনি। পুরোদস্তুর ব্যবসায়ী। হলেন ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইর পরিচালক। পাশাপাশি আওয়ামী লীগের হয়েও কাজ করছেন দীর্ঘ দিন ধরে।
বর্তমানে নির্বাচন নিয়ে নিজ এলাকায় চালাচ্ছেন জোর প্রস্তুতি।
শমী কায়সার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা ফেনী-৩ আসন থেকে নির্বাচন করতে চান। এ নিয়ে চলছে তার প্রচারণা। এরই অংশ হিসেবে সম্প্রতি নিজ জন্মভূমি ফেনী সোনাগাজীর নবাবপুর গ্রাম থেকে ঘুরে এসেছেন তিনি। মতবিনিময় করেছেন নানা পেশার মানুষের সঙ্গে।
শমী কায়সার গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়েই অনেক আগে থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছি। মানুষ হয়েছি বঙ্গবন্ধুর আদর্শে। এবার মানুষের জন্য কিছু করতে চাই। সেজন্য আওয়ামী লীগের হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তার ভাষ্য, জননেত্রী শেখ হাসিনা যদি যোগ্য মনে করেন তাহলে তাকে নির্বাচনে অংশ নেয়ার টিকিট দেবেন। এরই মধ্যে নাকি মনোনয়নের ব্যাপারে শমীকে সবুজ সংকেতও দিয়েছেন নেত্রী। তবে নির্বাচনের আগ মুহূর্তে অনেক কিছুই হতে পারে। সে যাই হোক, দলের স্বার্থে কাজ করে যাবেন এই অভিনেত্রী।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







