এবার পদত্যাগ করলেন লেবাননের বিচারমন্ত্রীও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করছে দেশটির জনগণ। চলমান এই পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির বিচারমন্ত্রী মারি ক্লড নজম। এর আগে রোববার লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ ও পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেন। খবর আল জাজিরার।
নজম এক বিবৃতিতে তার পদত্যাগের কথা জানিয়েছেন। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা একে একে পদত্যাগ করছেন। এরই মধ্যে দেশটিতে শনিবার থেকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
সদ্য সাবেক হওয়া বিচারমন্ত্রী তার বিবৃতিতে বলেন, সিস্টেমে মৌলিক পরিবর্তন না করে এই অবস্থার মধ্যে ক্ষমতায় থাকলে আমরা যে সংস্কার অর্জনের চেষ্টা করছি তা অর্জিত হবে না বলে বিবেকের তাড়নায় পদত্যাগ করছি। তিনি সরকারকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে লেবাননে সঙ্কটের ব্যাপকতার জন্য আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি।
এদিকে এই তিনি মন্ত্রীর পাশাপাশি লেবাননের সংসদের ৯ জন সদস্য পদত্যাগ করেছেন। তবে ওই ৯ এমপি কারা সে সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। রাজধানীর বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট বিক্ষোভের জেরে এই পদত্যাগের ঘটনা ঘটছে বলে খবরে বলা হয়েছে।
বৈরুত বিস্ফোরণ পর হাজার হাজার ক্ষুদ্ধ জনতা শনিবার রাস্তায় নেমে আসে। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ওই বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেছে। এমনকি তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়ে।
উল্লেখ্য, গত মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়। আহত হয় ৬ হাজারের বেশি মানুষ। দেশটির কর্তৃপক্ষ বলছে, বন্দরের একটি গুদাম মজুদ থাকা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে ওই বিস্ফোরণ ঘটেছে।
-জেডসি
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











