ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১১:১২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

এবার ফাইজারের টিকা অনুমোদন দিল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে মেক্সিকোর স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেক্সিকো হচ্ছে চতুর্থ দেশ যার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে।

ব্রিটেন, কানাডা, সৌদি আরব ও বাহরাইন ইতোমধ্যে এ ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দেয়ায় এক্ষেত্রে মেক্সিকো হচ্ছে পঞ্চম দেশ।

মেক্সিকো সরকার এ সপ্তাহে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস মোকাবেলায় তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। প্রথম ধাপে তারা এক লাখ ২৫ হাজার মানুষকে দুই লাখ ৫০ হাজার ডোজ টিকা দেবে।

তবে এ কর্মসূচি শুরু করতে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস কর্তৃক এ ভ্যাকসিনের অনুমোদন পাওয়া আবশ্যক।

মেক্সিকোতে টিকা প্রদানের ক্ষেত্রে এ মহামারি মোকাবিলার সামনের সারিতে থাকা মেডিক্যাল স্টাফরা অগ্রাধিকার পাবে।

সরকার জানায়, মেক্সিকো ফাইজারের তিন কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে। প্রথম রাউন্ড টিকা দেয়ার পর তারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ লাখ হারে এবং এপ্রিলে এক কোটি ২০ লাখ টিকা পাওয়ার আশা করছে।

উল্লেখ্য, ১২ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকোতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে মোট এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ১২ লাখ ২০ হাজারের অধিক মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে ক্ষতির দিক থেকে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে মেক্সিকো।

-জেডসি