এবার ফিটনেস ফিচারসহ স্মার্টওয়াচ আনছে ফেসবুক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
এখন পর্যন্ত স্মার্টওয়াচের বাজারে সেরার শিরোপা পেয়েছে অ্যাপেল এবং হুয়াওয়েই এই দুই সংস্থা। এবার সেই দলে নাম লেখাতে চাইছে ফেসবুক। এবার স্মার্টওয়াচ আনতে চলেছে সংস্থাটি। ‘দ্য ইনফরমেশন’-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, হেলথ এবং ফিটনেস ফিচার নিয়ে এবার ফিটব্যান্ড আনতে চলেছে ফেসবুক। আগামী বছর থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বলে শোনা গিয়েছে।
শোনা যাচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার পাশাপাশি কাউকে মেসেজও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। একটি সেলুলার নেটওয়ার্কের সাহায্যে কাজ করবে এই স্মার্টওয়াচ। এছাড়াও এর মধ্যে এমন একটি হার্ডওয়্যার থাকবে যার সাহায্যে ইউজারদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। অ্যানড্রয়েড ভিত্তিক এই স্মার্টওয়াচ পরিচালনার ক্ষেত্রে নতুন কোনও অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে, নাকি গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করবে ফেসবুক, সে ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ফেসবুক অ্যাপ যথেষ্টই জনপ্রিয়। এবার বাজার ধরার জন্য এবং ইউজারদের মধ্যে জনপ্রিয়তা আরও বাড়াতে এই অত্যাধুনিক স্মার্টওয়াচ আনতে চলেছেন ফেসবুক কর্তৃপক্ষ।
শোনা যাচ্ছে একগুচ্ছ হেলথ এবং ফিটনেস ফিচার থাকতে চলেছে এই স্মার্টওয়াচে। আগামী বছর এই ফিটব্যান্ডের রিলিজ হলেও দিনক্ষণ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। কী কী ফিচার থাকবে সে ব্যাপারেও কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে এই স্মার্টওয়াচ নিয়ে রীতিমতো কাজ শুরু করে দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
-জেডসি
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

