এবার বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ৫ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রী নির্যাতনের রেশ না কাটতেই এবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হোস্টেলে এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। রুম দখল করা নিয়ে শনিবার (৪ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হোস্টেলের নতুন ভবনের ২০০৭ নং রুমের কয়েকজন শিক্ষার্থীকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন। কিন্তু শিক্ষার্থীরা রুম পরিবর্তন করতে না চাইলে তাদের ওপর নির্যাতন করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের কয়েকজন গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ১২টার দিকে আমাদের রুম দখল করতে আসেন সাইমুন। তারা রুমের জিনিসপত্র তছনছ করে ফেলছে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজনকে মারধর করেন এবং মোবাইল কেড়ে নেয়। এরমধ্যে একজনকে আটকে রেখে নির্যাতন করা হয়।
এর আগে, ওই রুমে থাকা এক শিক্ষার্থী জানান, সম্প্রতি সিনিয়র এক আপু ছাড়া ওই রুম থেকে সবাইকে পরিবর্তন করে দেন সাইমুন। যেতে না চাইলে আমাদের অবরুদ্ধ করে রেখে নির্যাতন করা হয়।
অভিযোগ অস্বীকার করে হাবিবা আক্তার সাইমুন বলেন, আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে। যা হইছে সাধারণ শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে হয়েছে।
কলেজ অধ্যক্ষ সাবিকুন নাহার বলেন, সিট পরিবর্তন নিয়ে একটু ঝামেলা হয়েছে শুনেছি। বিষয়টি হোস্টেল সুপারকে দেখতে বলেছি।
চকবাজার থানার ওসি আব্দুল কাইউম বলেন, কলেজের অধ্যক্ষ এবং প্রাধ্যক্ষ বলেছেন এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।
এর আগে, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

