এবার ভারতে করোনাভাইরাসের থাবা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
এবার ভারতে করোনাভাইরাসের থাবা
এবার ভারতে ঢুকে পড়ল করোনাভাইরাস। কেরালা রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত এক ছাত্রের সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ছাত্র উহান বিশ্ববিদ্যালয়ের। আপাতত তাকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে। চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন। এক বিবৃতিতে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর এ তথ্য জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
সূত্রের খবর, আরও ছ’জনকে পর্যবেক্ষণের অধীনে রাখা হয়েছে। কেরালা স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্যপরিস্থিতি নিয়ে জরুরিকালীন বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দফতরের অন্য প্রতিনিধিরা। ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়।
এছাড়াও, এর্নাকুলাম জেলার তিনজন পর্যবেক্ষণাধীন। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল দিল্লিতেও। দিল্লির আরএমল হাসপাতালের আইসোলেশন ইউনিটের পর্যবেক্ষণের অধীনে ছিলেন তিনজন ব্যক্তি। তবে এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে, এনআইভি পুনের রিপোর্ট অনুযায়ী ওই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নন।
চীনে নোভেল করোনাভাইরাসে (২০১৯-এনসিওভি) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সাড়ে চার হাজারে। হুবেই প্রদেশের রাজধানী উহানসহ দেশের ১৮টি শহরকে নজরবন্দি করে রাখা হয়েছে। শুধু চীনেই নয়, অপ্রতিরোধ্য ভাবে এই ভাইরাস পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, মালয়েশিয়ায়।
মালয়েশিয়ায় গতকাল বুধবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মনির হোসেন নামে (২৪) বছরের এক ভারতীয় যুবক।
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











