এবার মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
গেলবারও হজ করেছেন সাকিব আল হাসান। সেবার স্ত্রী-কন্যা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন দেশটির রাষ্ট্রীয় অতিথি হিসেবে। এবারও হজব্রত পালন করবেন তিনি। এ বছর গর্ভধারিণী মাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ইতিমধ্যে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী মাসের শুরুতে রত্নগর্ভা মা শিরীন আক্তারকে নিয়ে সৌদি পাড়ি জমানোর কথা আছে সাকিবের। তার ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করেন সাকিব। ব্যাট ও বল হাতে (৬০৬ রান ও ১১ উইকেট) অনন্য অলরাউন্ডিং নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। বিশ্বমঞ্চের লড়াই শেষ করে সতীর্থরা দেশে ফিরলেও আসেননি ক্রিকেটের পোস্টার বয়। স্ত্রী-কন্যা নিয়ে ইউরোপ-আমেরিকায় সময় কাটান তিনি। তখনই জানা যায়, ফের হজ করবেন এ টাইগার। মূলত এ কারণেই বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলংকা সফরে যাননি।
বিদেশ ভ্রমণের শেষ অংশে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। সেখানে উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রিকে রেখে গেল শনিবার সকালে দেশে ফিরেছেন তিনি। এবার মাকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সাকিব গেল বছর হজে যান সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। ফলে আর ১০ জনের মতো দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতো হাতেগোনা ৭-৮ দিন হজ পালন করেন তিনি। তবে এবার যাচ্ছেন স্বেচ্ছায়।
ওই সূত্র জানিয়েছে, এ বছর নিজের মতো করে হজ করবেন সাকিব। সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে। যদিও যাওয়ার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ২ কিংবা ৩ আগস্ট ঢাকা ত্যাগ করতে পারেন তারা। মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী শিশির ও কন্যা আলাইনাকে মার্কিন মুলুকে রেখে একা দেশে ফিরেছেন এ বিশ্বসেরা ক্রিকেটার।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











